মিথ্যা মামলা প্রত্যাহার
ভালুকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, ১১ জনের মামলা প্রত্যাহারের দাবি
ময়মনসিংহের ভালুকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ১১ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামের ধরনী বাঁশঝাড় এলাকায় সিডস্টোর-পালগাঁও সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।